সিজিপিএ-৪ পেয়ে স্বর্ণপদক পেলেন দারুননাজাতের যোবায়ের

২০ নভেম্বর ২০২২, ১০:২৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
রাষ্ট্রপতির কাছে স্বর্ণ পদক নিচ্ছেন আব্দুল্লাহ যোবায়ের

রাষ্ট্রপতির কাছে স্বর্ণ পদক নিচ্ছেন আব্দুল্লাহ যোবায়ের © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ যোবায়ের। মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়েছিলেন তিনি।

এর আগে ঢাবির ৫০তম সমাবর্তনেও পদক পেয়েছিলেন যোবায়ের। স্নাতক পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৬ পেয়েছিলেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শিক্ষকতা করছেন।

আব্দুল্লাহ যোবায়ের রাজধানীর দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ২০০৯ সালে দাখিল পাস করেন। একই মাদরাসা থেকে ২০১১ সালে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন।

জানা গেছে, ২০০৬ সালে আব্দুল্লাহ যোবায়ের বাবা অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান মারা যান। এরপর তার মা নাফিসা সুলতানা পরিবারের হাল ধরেন। মায়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ তিনি সফল। 

আব্দুল্লাহ যোবায়ের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তবে যে মানুষটির জন্য পৃথিবীর আলো দেখতে পেরেছি তিনি বেঁচে থাকলে হয়তো খুশির মাত্রাটা আরও বৃদ্ধি পেত।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকতা পেশার সাথেই থাকতে চাই। এছাড়া গবেষণা মূলক কার্যক্রম করার ইচ্ছা আছে। আমি লেখালেখির সাথে যুক্ত রয়েছে। বর্তমানে আমার লেখা বই ঢাবির সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। আমার প্রকাশিত অনুবাদ বইয়ের সংখ্যা ১০টি। এছাড়া গবেষণামূলক প্রবন্ধ রয়েছে ৫ টি।

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬