উৎসবমুখর পরিবেশে সমাবর্তন সম্পন্ন করায় ধন্যবাদ দিলেন ভিসি

২০ নভেম্বর ২০২২, ০৫:১৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুষ্ঠু, সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ ৫৩তম সমাবর্তন সম্পন্ন করার জন্য সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটস্ এবং সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে নিরাপত্তা ও সতর্কতার সাথে ৫৩তম সমাবর্তন সফল করার জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা বিশ^বিদ্যালয় পরিবারের সকল সদস্য, মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এর আগে গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।

এবারের সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশ নিয়েছেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়।

ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬
মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬