সকাল ৮টা থেকে ঢাবি ক্যাম্পাসের যেসব রাস্তা বন্ধ থাকবে

১৯ নভেম্বর ২০২২, ০১:২০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আজ © ফাইল ফটো

আজ শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯২৩ সালে। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৩তম সমাবর্তন।

আজ সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাবির সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বাড়তি নিরাপত্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলেও আনা হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণ। এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন।

ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং বিদেশি মেহমানদের উপস্থিতি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে কড়াকড়ি। গত ১৭ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে ভাসমান দোকানপাটে উচ্ছেদ অভিযান চালানো হয়।

সমাবর্তনের অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের সকাল ১১টার মধ্যে মূল প্যান্ডেলে প্রবেশ করতে বলা হয়েছে। সাত কলেজের গ্র্যাজুয়েটদের ১১টা ২০ মিনিটের মধ্যে প্রবেশ করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। তারা ঢাকা ও ইডেন কলেজের ক্যাম্পাস থেকে অনলাইনে সমাবর্তনে অংশ নেবেন।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬