রাবির ‘এ’ ইউনিটের চতুর্দশ মেধাতালিকা প্রকাশ 

১৬ নভেম্বর ২০২২, ০৯:১৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্দশ মেধাতালিকা ও ত্রয়োদশ মাইগ্রেশন প্রকাশিত হয়েছে। 

বুধবার (১৬ নভেম্বর) রাতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এ ইউনিটভুক্ত (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মেধা তালিকায় উত্তীর্ণ ১৫ নভেম্বরের মধ্যে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন ত্রয়োদশ মাইগ্রেশন এর তালিকা প্রকাশ করা হলো।

শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর-এর ভিত্তিতে চতুর্দশ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে আগামী ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর  সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে 'এ' ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।’’

ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

আসন ফাঁকা থাকা সাপেক্ষে পঞ্চদশ মেধাতালিকা ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। 

উল্লেখ্য, এ ইউনিটে মোট সিট সংখ্যা ফাঁকা ছিল ৪৪ টি।

গ্রুপ-০১ এ সাবজেক্ট ফাঁকা ছিল ১০ টি। সাধারণ মেরিট ৬৬২ পর্যন্ত পজিশন থেকে উর্দু সাবজেক্ট পেয়েছে।
গ্রুপ-০২ এ সাবজেক্ট ফাঁকা ছিল ১০ টি। সাধারণ মেরিট ৬৪২ পর্যন্ত পজিশন থেকে উর্দু সাবজেক্ট পেয়েছে।
গ্রুপ-০৩ এ সাবজেক্ট ফাঁকা ছিল ১৮ টি। সাধারণ মেরিট ৬৫৫ পর্যন্ত পজিশন থেকে উর্দু সাবজেক্ট পেয়েছে।
গ্রুপ-০৪ এ সাবজেক্ট ফাঁকা ছিল ৬ টি। সাধারণ মেরিট ৫৬০ পর্যন্ত পজিশন থেকে উর্দু সাবজেক্ট পেয়েছে।

যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence