আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাবির সেই দুই ছাত্র

১৫ নভেম্বর ২০২২, ০১:০২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।

রবিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী নগরের চন্দ্রিমা থানার চকপাড়া এলাকায় একটি ছাত্রাবাস থেকে তাদের তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: বুয়েট ছাত্র ফারদিন হত্যার নেপথ্যে রায়হান গ্যাং

ওই দুই শিক্ষার্থী হলেন সাকিব খান ও রেজোয়ান আহমেদ। তারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রেজোয়ানের বাড়ি যশোরে এবং সাকিবের বাড়ি নাটোরে।

প্রক্টর গণমাধ্যমকে বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে কী অভিযোগ রয়েছে তা আমি জানি না।

রেজোয়ানের বড় ভাই মেরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাঁরা গত শনিবার রাতে যশোর থেকে রাজশাহীতে আসেন। তাঁদের সঙ্গে নাটোর থেকে আসেন সাকিব। সকালে বাইরে তাঁর ভাই ও সাকিবকে ডাকা হয়। তিনি পরে গিয়ে দেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে রেজোয়ান ও সাকিবকে হাতকড়া পরিয়ে ফেলা হয়েছে। তাঁরা পাঁচ থেকে ছয়জন ছিলেন। তাঁদের সবার মুঠোফোন নিয়ে নেওয়া হয়। ওই সময় গাড়িতে আরও দুজন ছিলেন। যাঁদের মধ্যে একজনের হাতকড়া পরা ছিল। গাড়িটি ছিল সাদা রঙের গাড়ি। কাচ ছিল কালো রঙের। তাঁরা কিছু না বলে জানান, দুজন নিরাপদে থাকবেন।

মেরাজুলের অভিযোগ, ঘটনার পর তিনি নগরের চন্দ্রিমা থানায় বিষয়টি জানান। ২৪ ঘণ্টা পর থানায় গেলে পুলিশ জিডি না নিয়ে নগরের মতিহার থানায় যেতে বলেন। তাঁরা মতিহার থানায় গেলে ঘটনাটি চন্দ্রিমা থানায় হওয়ায় সেখানে গিয়েই জিডি করার পরামর্শ দেন। দুপুর পর্যন্ত জিডি নেয়নি। তাঁরা এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন।

ট্যাগ: রাবি
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬