রাবিতে ফের সাইকেল চুরি

১৩ নভেম্বর ২০২২, ১০:৩৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একের পর এক চুরির ঘটনা ঘটছে। আজ রবিবার সকালে আবারও আরেকটি সাইকেল চুরি হয়েছে। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নিচ তলা থেকে এ ঘটনা ঘটে। সব মিলিয়ে চলতি মাসে ক্লাস চলাকালীন সময়ে সাতটি সাইকেল চুরি হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, সকালে তার সাইকেলটি চুরি হয়েছে। এসময়ে সে ক্লাসে ছিল। ক্লাস শেষে সাইকেল নিতে আসলে সাইকেলটি আর পাওয়া যায়নি। তারপর প্রশাসনের সহায়তায় সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় একজন কাঁধে ব্যাগ ঝুলিয়ে এসে সাইকেলের তালা ভেঙে সাইকেলটি নিয়ে যায়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, চোর ধরার দায়িত্ব থানার পুলিশ প্রশাসনের। আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ভিডিও ও ছবি নিয়ে মতিহার থানায় পাঠিয়েছি। আমরা আজকে পুলিশ প্রশাসনের সাথে বসবো। আমরা সব সময় এটা নিয়ে তৎপর আছি।

একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬