রাবিতে পরিবহন সময়সূচির পরিবর্তন, বাড়ালো ট্রিপ

১২ নভেম্বর ২০২২, ০২:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
রাবিতে পরিবহন সময়সূচির পরিবর্তন, বাড়ালো ট্রিপ

রাবিতে পরিবহন সময়সূচির পরিবর্তন, বাড়ালো ট্রিপ © টিডিসি ফটো

পরিবর্তিত ক্লাস ও অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্যতা রেখে পরিবহন ব্যবস্থার সময়সূচিরও পরিবর্তন আনলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। পরিবর্তিত এই সিদ্ধান্ত আগামী ১৩ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন রাবির পরিবহন দফতরের প্রশাসক মোকছিদুল হক। শনিবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড থেকে সকাল ৮টা ৫ মিনিট, দুপুর ১টা ১০মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিটে ছাত্র-ছাত্রীদের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

আরও পড়ুন: মাইগ্রেশন, মেধাতালিকা আর দীর্ঘসূত্রতা—গুচ্ছের তিন ইস্যুতে ক্ষোভ ভর্তিচ্ছুদের

রাবি ক্যাম্পাস থেকে ৮টা ৫ মিনিটে ছেড়ে যাওয়া বাসগুলো পদ্মা আবাসিক, বিহাস, সমসাদিপুর, লক্ষ্মীপুর, কোর্ট, সিএন্ডবি, কাসিয়াডাঙ্গা, বিজিবি, নওদাপাড়া অলোকার মোড়, নওহাটা, বানেশ্বর থেকে সাড়ে ৮টা ৩৫ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। একই গন্তব্য থেকে সকাল ১টা ১০মিনিটের বাসগুলো সাড়ে ১টা ৩০ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া বিকেল ৪টা ১৫ মিনিটের বাসগুলো ৪টা ৩৫ মিনিটে নির্দিষ্ট স্টপেজ থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।

এ বিষয়ে পরিবহন দফতরের প্রশাসক মোকছিদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসের সময়সূচি পাল্টালোর পর নতুন সময়সূচি অনুযায়ী ২টা ট্রিপ রাখা হয়েছিল। যার ফলে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়েছে। তাই  শিক্ষার্থীদের সুবিধার্থে বাসের একটি ট্রিপ বাড়িয়ে ৩টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি মাস থেকে আমরা আবারও ৪টা ট্রিপ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬