রামেকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে অনশনে রাবি শিক্ষক

৩১ অক্টোবর ২০২২, ০২:১৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
অনশনে রাবি অধ্যাপক ফরিদ উদ্দিন খান

অনশনে রাবি অধ্যাপক ফরিদ উদ্দিন খান © সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে অনশনে বসেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। 

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জ্বোহা চত্বরে দিনব্যাপী অনশন শুরু করেন তিনি।

এসময় দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম, অবহেলা ও রোগীদের স্বজনদের সাথে অশোভন আচরণের প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ফরিদ বলেন, রামেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নগ্ন ও বর্বরোচিত। এই হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। দেশের সরকারি হাসপাতালে অসহায় অবস্থায় মানুষ চিকিৎসা নিতে যায়।

এসব কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করে তিনি বলেন, কিন্তু এখানে রোগী ও স্বজনরা চিকিৎসার নামে বিভিন্নভাবে অনিয়ম, অবহেলা ও অশোভন আচরণের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি এসবে প্রতিবাদ করলে নানা হুমকি-ধমকি, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হতে হয়। যা মোটেও কাম্য নয়। তাই দ্রুত এসব জায়গায় সরকারের সজাগ দৃষ্টি দিতে হবে।

আরও পড়ুন: গ্যাস সংকট, জামেয়া মাদ্রাসার সকালের রান্না হচ্ছে রাতে।

এর আগে, গত ২৩ অক্টোবর রাতে রাবির শহীদ হবিবুর রহমান হলে উপরতলা থেকে পড়ে গুরুতর অবস্থায় রামেকে মৃত্যুবরণ করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার। তবে হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে মেডিকেল সংশ্লিষ্টদের সাথে বিতর্কে জড়ান রাবি শিক্ষার্থীরা। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে হাসপাতাল পরিচালকের নির্দেশে রোগীর সাথে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান হাসপাতালে স্টাফ, ইন্টার্ন ও সংশ্লিষ্টরা। এতে বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ জন শিক্ষার্থীরা গুরুতর আহত হন। পরবর্তী একে অপরের বিরুদ্ধে মামলা করে রাবি ও রামেক কর্তৃপক্ষ।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬