জাবিতে প্রজাপতি মেলা ১২ ডিসেম্বর 

২৭ অক্টোবর ২০২২, ০৪:২৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
জাবির প্রজাপতি মেলা

জাবির প্রজাপতি মেলা © সংগৃহীত

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে প্রজাপ্রতি মেলা-২০২২।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মেলার আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মেলা উপলক্ষে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষ ও করিডোর ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। আগামী ১২ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকবে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান। তবে এবারে শিশু-কিশোরদের জন্য আরে বেশি ইভেন্ট থাকবে বলে জানা গেছে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬