রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বাড়ল

২৬ অক্টোবর ২০২২, ০৮:০৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির সময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপকমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

গত ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। পরে ২৬ জুলাই ‘এ’ এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিন ইউনিটের ফল প্রকাশিত হয়।

এতে ‘এ’ ইউনিটের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ, ‘বি’ ইউনিটের পাসের হার ৪২ দশমিক ৬৭ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাস করেছে ৩৮ দশমিক ২৩ শতাংশ ভর্তীচ্ছু শিক্ষার্থী। গত ১ সেপ্টেম্বর থেকে মেধা অনুযায়ী তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়।

শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬