ঢাবিতে ডিনস্ এ্যাওয়ার্ড পেলেন ১৪ শিক্ষক-শিক্ষার্থী

২৬ অক্টোবর ২০২২, ০৭:৩৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ঢাবিতে ডিনস্ এ্যাওয়ার্ড পেলেন ১০জন  শিক্ষার্থী

ঢাবিতে ডিনস্ এ্যাওয়ার্ড পেলেন ১০জন  শিক্ষার্থী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪ জন শিক্ষক ও ১০জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর ২০২২) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে  বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধাবীদের কাছে বৃত্তি প্রদান করা হয় ।

২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিএসসি (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায়  এছাড়া অসাধারণ গবেষণা কর্মের জন্য বিভিন্ন বিভাগের ৪জন শিক্ষককে ‘ডিনস্ এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স, তত্ত্বীয় মিলে ৪০ পেলেই পাস

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সফল মানুষ হওয়ার চেয়ে মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারম্যানগণ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন এমরাউল ইসলাম ইমন ও ইমরান হোসেন সবুজ (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), সাদিত বিহঙ্গ মালিথা ও ইশমাম তাহমিদ (ফলিত রসায়ন ও কেমিকৌশল), মো. তানভীর আলম ও মো. তানভীর আরাফাত (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), ফারশিদ রেজা ও উম্মে মাহবুবা নাবিলা (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং) এবং মনীষা মুশতারি উৎসা ও নিলয় ইরভিসাম (রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।

এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), সহযোগী অধ্যাপক ড. এম. এল. পলাশ (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), সহকারী অধ্যাপক ড. মাইনুল হোসেন (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) এবং সহকারী অধ্যাপক সুজন সরকার (রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬