রাবি ছাত্র শাহরিয়ার ছাত্রলীগ কর্মী, দাবি নেতাদের

২১ অক্টোবর ২০২২, ০৯:৪৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
নিহত রাবি ছাত্র শাহরিয়ার

নিহত রাবি ছাত্র শাহরিয়ার © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে নিহত শাহরিয়ারকে ছাত্রলীগের কর্মী দাবি করেছে শাখার সভাপতি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সভাপতি গোলাম কিবরিয়া লিখেছেন, তিনি ছাত্রলীগের মিছিলের সহযোদ্ধা ছিলেন।

কিবরিয়া লিখেছেন, মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, রাবি ছাত্রলীগের কর্মী, মিছিলের সহযোদ্ধা শাহরিয়ার হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন: ফেসবুকে মন্তব্য, পাতা ছিড়ে ও মাদকে বহিষ্কার শেকৃবির চার ছাত্র

হল শাখা ছাত্রলীগের সভাপতি মোমিন লিখেছেন, হল ছাত্রলীগের তুমি (শাহরিয়ার) একজন একনিষ্ঠ কর্মী। শাহরিয়ার তোমার জন্য কিছুই করতে পারিনি। এভাবে চলে যাবে ভাবতেই পারিনি। আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ক্ষমা করে দিও, শেষবারের মতো দেখার সুযোগ পেলাম না।

প্রসঙ্গত, গত বুধবার রাত ৮টার দিকে হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে শাহরিয়ার গুরুতর আহত হন। শিক্ষার্থীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পরে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান শিক্ষার্থীরা।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬