প্রেমিকার সঙ্গে বরিশালে দেখা করতে এসে ভারতীয় প্রেমিকের মৃত্যু

১২ অক্টোবর ২০২২, ০৯:১৪ PM
 বরিশাল শের-ই-বাংলা মেডিকেল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল © ফাইল ফটো

প্রেমিকার সঙ্গে বরিশালে দেখা করতে এসে জাবেদ খান (২৯) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, প্রেমিকা খুশির সঙ্গে দেখা করতে রোববার বরিশাল আসেন জাবেদ খান। সোমবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

হোটেলের ব্যবস্থাপক সাব্বির হোসেন বলেন, জাবেদ খান রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে নগরীর কাটপট্টি এলাকার এথেনা আবাসিক হোটেল ওঠেন। তিনি ৪১০ নম্বর কক্ষে ছিলেন এবং ১০ অক্টোবর বিকেলে কক্ষটি ছেড়ে দেন। পরে কাউন্টারে ব্যাগ রেখে এক নারীর সঙ্গে বিকেল ৫টার দিকে বের হয়ে যান। পরে ওই নারী এসে জাবেদের ব্যাগ নিয়ে যায় এবং জানায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, চিকিৎসাধীন অবস্থায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬