অপরাজেয়’র সভাপতি বায়েজিদ, সম্পাদক মাহিম

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ PM
বায়েজিদ ও মাহিম

বায়েজিদ ও মাহিম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত মাদারীপুরের কালকিনি-ডাসার উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ‘অপরাজেয়’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি হলেন মো: বায়েজিদ ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: তৌহিদুল ইসলাম মাহিম।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সদ্য বিদায়ী সভাপতি মেহেদী হাসান সুজন এবং সাধারণ সম্পাদক হাসান সরদার (রাফিন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। অপরাজেয় এর সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো: বায়েজিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম মাহিম স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

নতুন সভাপতি মো: বায়েজিদ ইসলাম বলেন, কালকিনি-ডাসার হতে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করতে কাজ করে যাবো।

সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম মাহিম বলেন, কালকিনি-ডাসার হতে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হবো, ভালোবাসার স্লোগানে মিশে যাবো।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬