ঢাবি ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি ঘোষণা

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিউট শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে কমিটি দুটি ঘোষণা করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদ শাখায় সভাপতি মনোনীত হয়েছেন আশফাক ফেরদৌস। সাধারণ সম্পাদক হয়েছেন সামসুল আরেফিন সেজাম। তারা দুজনই সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে শিক্ষা ও গবেষণা ইনস্টিউট শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন মো. আরিফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন রাফিউল শাহ আকন্দ শুভ।

এ ছাড়া বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

কমিটিতে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং পরিচ্ছন্ন ইমেজের ছাত্রদের পদায়ন করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬