রাবির সাথে বিআরআইসিএম’র সমঝোতা স্মারক স্বাক্ষর

২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ PM
রাবির সাথে বিআরআইসিএম’র সমঝোতা স্মারক স্বাক্ষর

রাবির সাথে বিআরআইসিএম’র সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবির পক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিআরআইসিএম’র পক্ষে এর মহাপরিচালক ড. মালা খান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর ও মত বিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিব, বিআরআইসিএমের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. প্রণব কর্মকার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান রাজু প্রমুখ।

এরআগে, বিআরআইসিএমের মহাপরিচালক ড. মালা খান বিশ্ববিদ্যালয়ের বায়োলজিকাল সায়েন্স ইনস্টিটিউট আয়োজিত ‘রিলেশন বিটুইন একাডেমিয়া রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬