শিক্ষা-গবেষণার পাশাপাশি সংস্কৃতিরও প্রাণকেন্দ্র ঢাবি: উপাচার্য

২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি এদেশের সংস্কৃতি চর্চা ও বিকাশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার মধ্যে দিয়ে মানুষের মনের উদারতা ও গভীরতা আরও প্রসারিত হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব’ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী এই উৎসবের আয়োজন করে।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই শরৎ উৎসব। কবিতা, নাচ, গান, নৃত্য ও আনন্দের মাধ্যমে শরৎ উৎসবকে উদ্যাপন করা হয়ে থাকে। 

প্রধান অতিথির বক্তব্যে কে. এম খালিদ বলেন, শরৎ উৎসবসহ বাঙালি সংস্কৃতির সকল উৎসব এদেশের মানুষ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষ উদ্যাপন করে। এ ধরণের উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন আরও জোরালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বক্তব্য রাখেন।

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬