রাবি ভর্তিতে হয়েছিলেন ২৬তম, তবে পড়া হলো না রাশেদের

২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৫ PM
রাশেদ

রাশেদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ‍শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ২৬তম হয়ে আইন বিভাগে ভর্তি হয় রাশেদ । ভর্তি হলেও ক্লাস করার সুযোগ হলো না তার।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাকে নিভে যায় তার জীবন প্রদীপ। বালুরচর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আলিম ও লক্ষীপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে রাবির আইন বিভাগে ভর্তি হয় এ শিক্ষার্থী।

রাশেদের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনস গ্রামে। পিতা মৃত রুহুল আমিন মাতা মুর্শিদা বেগমের সন্তান ছিলেন তিনি। এই মেধাবীর মৃত্যুর খবরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থেকে রেশন নিয়ে বাড়ি যাওয়ার পথে রাশেদের বুকে ব্যথা শুরু হয়। হঠাৎ তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। বাসায় ডাক্তার নিয়ে এলে এক পর্যায়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রতিবেশী মাহাবুবুল ইসলাম বলেন, রাশেদ অনেক নম্র ও ভদ্র একটা ছেলে ছিল। সে অনেক মেধাবী ছিল। তার অকাল মৃত্যু সত্যি আমাদের কাছে দুঃখজনক। আমরা মানতেই পারছি না যে আমাদের মাঝে রাশেদ আর নাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, বিষয়টি জানার পর রাশেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। কাল রাতেই তার দাফন হয়েছে। তিনি ২৬তম পজিশন অর্জন করে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় এক মেধাবী শিক্ষার্থীকে হারালো।

ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬