ঢাবিতে গবেষণা ও প্রকাশনা মেলা অক্টোবরে

২১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী ২২-২৩ অক্টোবর ‘গবেষণা-প্রকাশনা মেলা’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দু’দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে। বুধবার (২১ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিনরা।

সভায় গবেষণা-প্রকাশনা মেলার সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এই মেলার সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষদ থেকে প্রকাশিত জার্নালসমূহ থেকে শ্রেষ্ঠ জার্নালকে পুরস্কৃত করা হবে। এছাড়া, গবেষণা-প্রকাশনা মেলায় প্রদর্শিত শ্রেষ্ঠ পোস্টার এবং বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত রচনা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় জাপানের সেরা দশ বিশ্ববিদ্যালয়

বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সংস্থা, অনুদান প্রদানকারী ব্যক্তি ও সংস্থা, বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশী-জনদের এই মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। গবেষণা-প্রকাশনা মেলা উপলক্ষ্যে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট নিজ নিজ গবেষণা কর্মকান্ড ও পরিচিতি তুলে ধরে আলাদা আলাদা ‘ব্রোসিউর’ প্রকাশ করবে।

ট্যাগ: ঢাবি
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬