যুক্তরাষ্ট্রে ঢাবি অধ্যাপকের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১ PM
অধ্যাপক ড. খালেদ হাসান মৃত্যুবরণ

অধ্যাপক ড. খালেদ হাসান মৃত্যুবরণ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. খালেদ হাসান মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক ড. খালেদ হাসান গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।  

আজ ২১ সেপ্টেম্বর বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. খালেদ হাসান ছিলেন একজন খ্যাতিমান ভূতত্ত্ববিদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ছিলেন। ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ছাড়াও তিনি ভূতত্ত্ব বিভাগে সুনামের সঙ্গে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী এই অধ্যাপক শিক্ষক ও শিক্ষার্থীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষক ও পরামর্শক হিসেবেও কাজ করেছেন। দেশ-বিদেশের অনেক জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভূতত্ত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিষয়ক গবেষণায় অসাধারণ অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬