ঢাবি ক্যাম্পাসে মিলল নবজাতকের মরদেহ

২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৭ AM

© প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুটপাত থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে শাহবাগ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, খবর পেয়ে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর ছিল নবজাতকটি

ধারণা করা হচ্ছে, মৃত নবজাতকটি কেউ ব্যাগ ভরে ফুটপাতে ফেলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই।

ট্যাগ: ঢাবি
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬