অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: ইউজিসি

২৮ ডিসেম্বর ২০২১, ০৪:০৬ PM
ইউজিসি আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ইউজিসি আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা © সংগৃহীত ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে সুনিদির্ষ্ট অভিযোগ উঠলে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ যেন না ওঠে সে বিষয়ে সতর্ক থাকা এবং দায়িত্বশীল আচরণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইউজিসি আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: শিক্ষক রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে বামপন্থীদের গোলাপী দল

অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বলেন, সুর্নিদিষ্ট অভিযোগের যথাযথ প্রতিকারের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে ইউজিসি কতৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ প্রতিকারের যথাযথ ব্যবস্থা না থাকলে প্রতিষ্ঠানে অনিয়ম এবং সুস্থ কর্মপরিবেশ বিঘ্নিত হয়।

কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর। ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।

আরও পড়ুন: ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ বৃহস্পতিবার

কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। তিনি সকলকে একাগ্রতা ও নিয়মানুবর্তী হয়ে সেবা দেওয়ার আহ্বান জাননান। তিনি  সবাইকে সহনশীল হওয়ার অনুরোধ করেন। কর্মশালায় কমিশনের ২৬ জন প্রশাসনিক/ সমমানের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

     

 

গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950