গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ রাখার পক্ষে ইউজিসি সদস্য ড. আলমগীর

১১ নভেম্বর ২০২১, ০২:৪৬ PM
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বুধবার (১০ নভেম্বর) ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম বহালের দাবি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন তিনি। দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম না রাখার যে কথা বলা হচ্ছে আমি তার পক্ষে নই। শুধু গুচ্ছে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার পক্ষেও আমি নই। এটা শিক্ষার্থীদের স্বাধীনতার উপর আঘাত হানার মত। শিক্ষার্থীদের অধিকার রয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের।

তিনি বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যদি শিক্ষার্থীদের নম্বর কর্তন করা হয়, তাতেও তাদের আপত্তি নেই। তারা নিজেদের প্রমাণ করার সুযোগ চায়। সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা ঠিক হবে না।

ইউজিসি সদস্য আরও বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কত শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে তার কোনো সঠিক হিসেব নেই। আমার জানা মতে সেই সংখ্যা খুবই কম। প্রথমবার চান্স পাওয়ার পর যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাদের অধিকাংশই পছন্দের বিষয় পায়নি বলেই দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেয়। আমি আশা করবো গুচ্ছ কমিটি বিষয়টি পুনর্বিবেচনা করবে।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950