সশরীরে পরীক্ষা নিতে পারবে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

২৮ মে ২০২১, ০৮:৩০ AM
শিক্ষার্থী ও ইউজিসি লোগো

শিক্ষার্থী ও ইউজিসি লোগো © ফাইল ফটো

এখন থেকে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসে সশরীরে পরীক্ষা নিতে পারবে। যদিও এতদিন কেবল অনলাইনে পরীক্ষা আয়োজনের অনুমতি ছিল।

বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় মধ্যে কমিশনের (ইউজিসি) এক বৈঠকে সশরীরে পরীক্ষা আয়োজনেত অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ সভাপতিত্ব করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসি সদস্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতির দিকে। ফলে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে সশরীরে পরীক্ষা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে এনে পরীক্ষা নেয়া যাবে। তবে বিষয়টি ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল। তারা চাইলে অনলাইনেও পরীক্ষা আয়োজন করতে পারবে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সশরীরে পরীক্ষা আয়োজনের অনুমতি দিয়েছিল ইউজিসি। তবে সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে যাওয়া সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল তারা।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬