জাতীয় গবেষণা রিপোজিটরি গড়ার উদ্যোগ ইউজিসি’র

১০ জুলাই ২০২৬, ১১:০৬ AM
‘ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২০২৬’ এর আওতায় নির্বাচিত গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

‘ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২০২৬’ এর আওতায় নির্বাচিত গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান © টিডিসি ছবি

দেশে গবেষণার তথ্য, ফলাফল ও প্রকাশনা সংরক্ষণ এবং সমন্বিত গবেষণা ব্যবস্থাপনা গড়ে তুলতে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে গবেষণায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইউজিসি অডিটোরিয়ামে ‘ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২০২৬’ এর আওতায় নির্বাচিত গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, মানসম্মত এবং দেশের উন্নয়ন-চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর গবেষণার জন্য অর্থায়নের সংকট থাকবে না। তবে গবেষণায় বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে।

ড. মামুন আহমেদ বলেন, দেশে গবেষণা হয় না এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির পেছনে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং গবেষণার ফলাফল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য আধুনিক জাতীয় গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

গবেষণায় অর্থায়ন প্রসঙ্গে তিনি জানান, গত এক বছরে ইউজিসির মাধ্যমে রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় প্রায় ৮৪৯ কোটি টাকা গবেষণা কার্যক্রমে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের গবেষণাবান্ধব নীতির ধারাবাহিকতায় ভবিষ্যতে এ খাতে অর্থায়ন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, গবেষণা প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও গবেষকদের জন্য বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রমেই ব্যবহার নিশ্চিত করতে হবে।

দেশের উন্নয়ন অগ্রাধিকার ও জাতীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে গবেষণা পরিচালনার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, গবেষণার মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান উদ্ভাবন করতে হবে, যাতে তা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে।

পিএইচডি স্কলারশিপপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটি একটি প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ কর্মসূচি। নির্বাচিত গবেষকদের নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের পাশাপাশি দেশের গবেষণা সংস্কৃতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।

রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ।

ইউজিসি জানায়, ২০২৫-২৬ অর্থবছরের পিএইচডি স্কলারশিপ কর্মসূচির জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ১৪৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৬৫ জন গবেষককে স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নির্বাচিত গবেষক ও তাঁদের তত্ত্বাবধায়করা অংশ নেন।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিটিভির লোগো
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল দিতে ব্যয় ১২ হাজার কোটি টাকা,…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬