‘প্রফেসরশিপ’ মনোনয়ন দেবে ইউজিসি, আবদেন করতে পারবেন অবসরপ্রাপ্ত অধ্যাপকরা

০৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৮:০২ PM
ইউজিসি লোগো

ইউজিসি লোগো © সম্পাদিত

জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শিক্ষাবিদদের গবেষণা, শিক্ষকতা ও প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ‘ইউজিসি প্রফেসরশিপ ২০২৬’-এর জন্য মনোনয়ন আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন। 

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা ২০২৬ অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর গবেষকদের মধ্য থেকে প্রতি বছর সর্বোচ্চ তিনজনকে দুই বছরের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হবে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বুদ্ধিবৃত্তিক কাজে অবদান রাখা শিক্ষাবিদদের স্বীকৃতি দেওয়া এবং তাদের গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে এ প্রফেসরশিপ চালু করা হয়েছে। মনোনীত প্রফেসর গবেষককে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রফেসর হতে হবে। তবে এর আগে ইউজিসি প্রফেসর হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তি এবং পিআরএল (অবসর-পূর্ব ছুটি) ভোগরত প্রফেসররা এ প্রফেসরশিপের জন্য বিবেচিত হবেন না।

নীতিমালা অনুযায়ী, ইউজিসি প্রফেসরকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে গবেষণালব্ধ প্রবন্ধ বা বই প্রকাশ করতে হবে এবং প্রতিবছর গবেষণাকর্মের ওপর অন্তত একটি সেমিনার আয়োজন করতে হবে।

এ ছাড়া ইউজিসি প্রফেসর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক কোর্সে লেকচার প্রদান বা গবেষণা কার্যক্রমের তত্ত্বাবধান করতে পারবেন। প্রতিবছর গবেষণা কাজের প্রতিবেদন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ইউজিসিতে জমা দিতে হবে।

প্রফেসরদের দুই বছরের মেয়াদকালে মাসিক সম্মানী হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকের সমপরিমাণ বেতন দেওয়া হবে। পাশাপাশি সমপরিমাণ বাড়ি ভাড়া, গবেষণা সামগ্রী বাবদ মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং গবেষণা সহকারী ও অফিস সহকারীর জন্য পৃথক সম্মানীর সুবিধা দেওয়া হবে। গবেষকের প্রকাশনা কার্যক্রমেও ইউজিসি থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে গবেষণা কাজে প্রয়োজনীয় কক্ষ, ল্যাব সুবিধা ও ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারসহ অন্যান্য সহায়তা নিশ্চিত করতে হবে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপকের নাম বিস্তারিত জীবনবৃত্তান্ত, মনোনয়ন ফরম ও নির্ধারিত তথ্য ছকসহ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। মনোনয়ন আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশন, ইউজিসি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় হার্ডকপি এবং নির্ধারিত ই-মেইলে সফটকপি পাঠাতে হবে।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9