পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বসছে ইউজিসি

০৬ জুলাই ২০২৬, ০৭:৪৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫০ PM
ইউজিসি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ

ইউজিসি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ © লোগো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের (ভিসি) সঙ্গে এক বৈঠকে বসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে ইউজিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয় নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন ও করণীয় নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাতে বরাদ্দের পদ্ধতিতে পরিবর্তন এনেছে ইউজিসি। নতুন সিদ্ধান্ত হলো গবেষণা মঞ্জুরির অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরাসরি দেওয়া হবে না। এ অর্থ ব্যয় হবে ইউজিসির মাধ্যমে। তবে এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা অসন্তুষ্ট। 

এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। সংগঠনটির দাবি, গবেষণা তহবিল সরাসরি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ইউজিসির মাধ্যমে পরিচালিত হলে গবেষণা কার্যক্রম, একাডেমিক স্বায়ত্তশাসন এবং গবেষকদের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে। এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সাদা দল। 

এদিকে ইউজিসির পক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার পর এবার ভিসিদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার (৬ জুলাই) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয় নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উভয়পক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের (ভিসি) সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এক নোটিশে বলছে, আগামী ৯ জুলাই বিকাল ৩টায় ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে। এটির আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। এতে সকল ভাইস-চ্যান্সেলর সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে সভার কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9