ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

২২ জুন ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৭:৪৭ PM
ইউজিসির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

ইউজিসির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস লিগ’ পরিচয়ে টাঙানো ওই ব্যানারে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া সব ধরনের একাডেমিক বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানানো হয়েছে।

ব্যানারে লেখা ছিল, ‘All academic expulsions must be revoked. Restore the right to education’ বা ‘সব ধরনের একাডেমিক (শিক্ষাপ্রতিষ্ঠান থেকে) বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। শিক্ষার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

তবে ব্যানারটি কারা এবং কখন টাঙিয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইউজিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তাদের নজরে এ ধরনের কোনো ব্যানার আসেনি। তাদের ধারণা, রাতের কোনো এক সময় বা ভোরে ব্যানারটি টাঙিয়ে ছবি তোলার পর তা সরিয়ে ফেলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। কমিশনের সামনে এমন কোনো ব্যানারের অস্তিত্ব আমরা পাইনি। ধারণা করা হচ্ছে, রাতে কিংবা ভোরে ব্যানার লাগিয়ে ছবি তুলে তা সরিয়ে নেওয়া হয়েছে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9