বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি, জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি-ইউএন উইমেন

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ PM
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে  সৌজন্য সাক্ষাতে করে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দল

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দল © সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেন। 

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি’র আর্ন্তজাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। 

ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদিয়া তাসনীম ও তোসিবা কাশেম সভায় উপস্থিত ছিলেন। 

সভায় নবনীতা সিনহা বলেন, দেশের পাবলিক প্লেস, গণপরিবহন, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। 

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেন এই প্রকল্প বাস্তবায়ন করবে। ইউজিসি কর্তৃক নির্বাচিত পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে তিনি জানান।

নবনীতা সিনহা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি’র সহযোগিতা প্রত্যাশা করেন। শিগগিরিই এ লক্ষ্যে ইউজিসির সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করা হবে । 

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমুহে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে তিনি জানান। 

হাইকোর্টের এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে তিনি ইউএন উইমেনকে আশ্বস্ত করেন। 

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবকে আহ্বায়ক করে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইউএন উইমেনের সহযোগিতায় শিগগরিই একটি কর্মশালা আয়োজন করা হবে। 

পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950