অনিয়মের অভিযোগ, হিট প্রকল্পের প্রস্তাবনা মূল্যায়নে আপিলের সুযোগ পাচ্ছেন বঞ্চিতরা

১৭ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
ইউজিসির লোগো

ইউজিসির লোগো © সংগৃহীত ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়িত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রস্তাবনাগুলোর মূল্যায়ন নিয়ে অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে প্রকল্প প্রস্তাবনায় কোনও আপত্তি থাকলে প্রকল্প বঞ্চিতরা আপিলের সুযোগ পাবেন বলে জানা গেছে । আজ রবিবার (১৭ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, প্রকল্পের অংশ হিসেবে উইনডো-১, উইনডো-২ ও উইনডো-৩এ -তে নির্বাচিত বিশ্ববিদ্যালয়সমূহের এটিএফ সাব-প্রজেক্ট প্রস্তাবনার প্রথম পর্যায়ের মঞ্জুরি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা বহির্ভূত প্রস্তাবনাগুলোর মূল্যায়ন নিয়ে কোনও আপত্তি থাকলে ইউজিসি-বিএটিএফ অপারেশন ম্যানুয়ালের ৪.৮ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ২৪ আগস্টের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। 

নোটিশে প্রকল্প অফিস, লেভেল-১০, বাংলাদেশ কপিরাইট ভবন, প্লট-এফ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা বরাবার আপিল পাঠাতে বলা হয়েছে। আপিল জমা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, চেয়ারম্যান বা উপাচার্যের মাধ্যমে আবেদন করতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।’

বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬