বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করতে ছয় সদস্যের কমিটি

০৮ জুন ২০২৪, ০৫:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করতে ছয় সদস্যের কমিটি ইউজিসির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করতে ছয় সদস্যের কমিটি ইউজিসির © টিডিসি ফটো

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি চালু করতে একটি কমিটি গঠন করেছে দেশের উচ্চশিক্ষার তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (৪ জুন) ছয় সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করে কমিশন। ইউজিসির এ কমিটি, দেশের বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু করতে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করে তা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।

ইউজিসির ছয় সদস্যবিশিষ্ট এ নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে—কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইউজিসির সদস্য ড. অধ্যাপক বিশ্বজিৎ চন্দকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. হাসিনা খান, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, গ্রিন ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ এবং ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু হচ্ছে

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি যত তাড়াতাড়ি সম্ভব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করতে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করবে; কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কমিটি প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাডেমিক ডিসিপ্লিন ও ক্লাস্টারের উপযোগী পিএইচডি কোর্সওয়ার্ক বা রিসার্চ মেথডোলজি-সংক্রান্ত কারিকুলাম বা মডিউলগুলো প্রণয়ন করতে পারবে।

ইউজিসি বলছে, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রাম চালুর প্রস্তাবনায় সম্প্রতি অনুমোদন দিয়েছে কমিশনের সর্বোচ্চ কর্তৃপক্ষ। সে আলোকে ইতোমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম পরিচালনায় নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটিও গঠন করেছে কমিশন। ওই কমিটি নীতিমালা প্রণয়নের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রাম পরিচালনার সার্বিক রূপরেখা নির্ধারণ করবে।

আরও পড়ুন: ৫৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পকেটে বার্ষিক উদ্বৃত্ত ১২৫০ কোটি টাকা

এর আগে, বিগত কয়েক বছর ধরে দেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পিএইচডি ডিগ্রি চালু করতে দাবি আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে সভা-সেমিনারে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রীসহ সরকারের অন্যান্য নীতি নির্ধারকরাও। চলে আসা এ আলোচনার পথ ধরে একটি সিদ্ধান্তে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সে প্রেক্ষিতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষার তদারক এ সংস্থা।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950