বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১০টি বৃত্তি দেবে মালয়েশিয়া

০২ মার্চ ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১০টি বৃত্তি দেবে মালয়েশিয়া

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১০টি বৃত্তি দেবে মালয়েশিয়া © টিডিসি ফটো

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ১০টি বৃত্তি প্রদানের সিদ্বান্ত নিয়েছে জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ এর সাথে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ওয়াং রুইফাং-এর বৈঠকে এ সিদ্বান্তের বিষয়টি জানানো হয়েছে।

প্রফেসর ওয়াং রুইফাং-এর নেতৃত্বে জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়ার চার-সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসিতে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন। সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রফেসর ওয়াং রুইফাং বলেন, ২০১৯ সালে ইউজিসি ও জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া এর মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় এই বৃত্তি দেওয়া হচ্ছে। এই স্মারকের আওতায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে মেরিটাইম, মেরিন টেকনোলজি, ডিপ লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি ও মেকাট্রনিক্স বিষয়ে বৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুন: প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য জাপানের মেক্সট স্কলারশিপ

বাংলাদেশী শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত করা হবে। জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া একটি বিখ্যাত চীনা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বিদেশী ক্যাম্পাস এবং মালয়েশিয়ার প্রথম চীনা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস।

সভায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, এ সমঝোতার আওতায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে যৌথ গবেষণা , শিখন ও শিক্ষণ পদ্ধতির উন্নয়নে সহযোগিতা পাওয়া যাবে। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি, শিক্ষা ও গবেষণা সুবিধাদি আমাদের দেশের উচ্চশিক্ষা এবং গবেষণার মানোন্নয়নে ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের উচ্চশিক্ষার অনেকগুলো ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ আছে। এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারলে দুদেশই উপকৃত হবে। এ ক্ষেত্রে ইউজিসি’র পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধি, কাল আন্দোলনে নামছেন চব…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিল বোর্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9