এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন ইউজিসি সদস্য প্রফেসর দিল আফরোজা

০১ মার্চ ২০২৩, ০৪:৫২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন ইউজিসি সদস্য প্রফেসর দিল আফরোজা

এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন ইউজিসি সদস্য প্রফেসর দিল আফরোজা © টিডিসি ফটো

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন উপলক্ষ্যে বুধবার (০১ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি (বিএসপিএস) তাঁকে এ সম্মানে ভূষিত করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগমের হাতে এই সম্মাননা তুলে দেন। বিএসপিএস শিক্ষা, আইন ও স্বাধীনতা যুদ্ধে অনবদ্য অবদানের জন্য দেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে সম্মাননা দিয়েছে।

বিএসপিএসের চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. শমসের আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড - এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অফিস করছেন ইউজিসি চেয়ার‌ম্যান কাজী শহীদুল্লাহ

বিএসপিএস দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সংরক্ষণে বিভিন্ন গবেষণামূলক কাজ করে আসছে। এছাড়া, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দিবস পালন, সাহিত্য সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করে থাকে সংগঠনটি। 

অনুষ্ঠান ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, শিক্ষার বাহন হচ্ছে পুস্তক। শিক্ষার প্রসারে মানসম্মত পুস্তক দরকার। তিনি পাঠ্যপুস্তক বোর্ডকে বাস্তব ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে পাঠ্যপুস্তক প্রণয়নের আহ্বান জানান।

প্রফেসর দিল আফরোজা ‘স্মার্ট শিক্ষা, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি সরকারকে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা বিষয়ে যথাযথ পরিকল্পনা প্রণয়নে একটি সভা আহবান করার অনুরোধ করেন। সভায় দেশের স্মার্ট এডুকেশনের জন্য কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটি আলোচনার দাবি জানান।

ইউজিসির এ সদস্য নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল, মানবতাবাদী ও প্রযুক্তি জ্ঞানের অধিকারী নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. দিল আফরোজা বেগম দ্বিতীয় মেয়াদে ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাওয়ার্ড, বীরশ্রেষ্ঠ পদক ও জন্তা ইন্টারন্যাশনাল সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন। এছাড়া, তিনি   ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার জন্য দুইবার আইইবির বেস্ট ডিভিশন অ্যাওয়ার্ড ও আইইবির আজীবন সম্মাননায় ভূষিত হন।

ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়…
  • ১৩ মে ২০২৬
হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
  • ১৩ মে ২০২৬
যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সর…
  • ১৩ মে ২০২৬
আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9