অবকাঠামো ছাড়াই পাঠদান শুরু করে দিচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়

৩১ জানুয়ারি ২০২৩, ১১:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ইউজিসি লোগো

ইউজিসি লোগো © ফাইল ছবি

পর্যাপ্ত শিক্ষক, অবকাঠামো এবং প্রয়োজনীয় গবেষণাগার ছাড়াই অনেক বিশ্ববিদ্যালয় পাঠদান শুরু করে দিচ্ছে জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। মঙ্গলবার (৩১ জানুয়ারি) নিজ কার্যালয়ে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।  

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রাম চালুর ক্ষেত্রে শিক্ষক, গবেষণাগার ও অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের অনেক বিশ্ববিদ্যালয় এসব শর্তসমূহ প্রতিপালন না করেই শিক্ষা কার্যক্রম শুরু করছে। এটি দুঃখজনক ঘটনা। এ কারণে শ্রমবাজারের উপযোগী মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি থেকে দেশ বঞ্চিত হচ্ছে।

তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির চেয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতের তাগিদ দিয়েছেন।

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় নটিংহাম বিশ্ববিদ্যালয় দেশের কলেজসমূহে উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের শিখন ও দক্ষতার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে। সভায় প্রতিনিধি দল শিক্ষক প্রশিক্ষণের অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

আরও পড়ুন: অনেক বিশ্ববিদ্যালয় ডিগ্রির নামে সার্টিফিকেট বিতরণ করছে: রাষ্ট্রপতি

ইউজিসির সদস্য আরও বলেন, কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। এ লক্ষ্যে বাজার উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। কলেজগুলোতে যত্রতত্র অনার্স-মাস্টার্স খোলার অনুমতি না দিয়ে কর্মমুখী ও দক্ষতা নির্ভর উচ্চশিক্ষা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে।

সভায় নটিংহাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসের সেন্টার ফর একাডেমিক পার্টনারশিপ অ্যান্ড এনগেজমেন্ট- এর পরিচালক রোজিলিনি মেরি ফার্নাদেজ চুং, সহযোগী অধ্যাপক রণজিৎ সিং গিল ও সিইডিপি প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার ড. একেএম খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে, কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন 
  • ২১ মার্চ ২০২৬
বড় বোনের বাড়িতে ঈদ করতে এসে হামলায় গৃহবধূ নিহত
  • ২১ মার্চ ২০২৬
ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence