ফুলও ফোটাবে, পোকাও তাড়াবে—রান্নাঘরের এ উপাদানটি  ছড়িয়ে দিন গাছের চারপাশে

২৬ মে ২০২৬, ০১:২১ PM
বেকিং সোডা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়

বেকিং সোডা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় © এই সময়

রান্নার কাজে না আসলেও রান্নাঘরের বহু কাজ করে দিতে পারে এটি। বিশেষত সাফাইয়ের কাজে বেকিং সোডা বেশ কার্যকর। এ উপাদান ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে। একই উপাদান আপনার বাগানে ফুল-ফলের বৃদ্ধি ঘটাতেও সাহায্য করতে পারে। বাগানের পরিচর্যাতেও কাজে আসে বেকিং সোডা। 

কীটপতঙ্গ তাড়ানো থেকে শুরু করে ফুলের বৃদ্ধি—এমন অনেক কাজেই বেকিং সোডার ব্যবহার করতে পারেন। তবে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে এটি। অন্যথায় এতে থাকা সোডিয়াম গাছের ক্ষতিও করতে পারে।

পিঁপড়া ও শামুক তাড়াতে
গাছের পিঁপড়ার সমস্যা নতুন নয়। টবে চড়ে বেড়ায় শামুক। এসব তাড়াতে বেকিং সোডা কাজে লাগাতে পারেন। গাছের চারপাশের মাটিতে সামান্য বেকিং সোডা ছড়িতে দিন। তবে পাতায় দেবেন না। এতে গাছে পিঁপড়া ও শামুকের উৎপাত বন্ধ হবে। অবশ্যই সামান্য পরিমাণে দেবেন। বেশি দিলে মাটির গুণমান নষ্ট হয়ে যেতে পারে।

ছত্রাক দমনে
গাছের পাতার সাদা ছত্রাক বা কালো ছোপ দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকর। পানিতে বেকিং সোডা মিশিয়ে স্প্রে করা হয়। এটি পাতার উপরিভাগের পিএইচ লেভেল বাড়ায়। ফলে ছত্রাক জন্মায় না। ফলে এটি সাধারণত ছত্রাক প্রতিরোধে ভালো কাজ করে। তবে রোদে এটি স্প্রে করবেন না।

আরও পড়ুন: গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ, কী বলছেন পুষ্টিবিদরা

ফুলের বৃদ্ধি
যে সব গাছ ক্ষারীয় মাটি পছন্দ করে, সেগুলোতে ফুলের বৃদ্ধি ঘটাতে বেকিং সোডা ব্যবহার করা যায়। বেগোনিয়া, জেরানিয়াম, পিটুনিয়া, জিনিয়ার মতো গাছের মাটিতে ছড়াতে পারেন বেকিং সোডা। তবে খুব সামান্য পরিমাণে দিতে হবে। অতিরিক্ত বেকিং সোডা গাছের মূলের ক্ষতি করতে পারে। এতে গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না।

আগাছা নির্মূল
বড় গাছের পাশে আগাছা জন্মায়। এগুলো মাটি থেকে পুষ্টি শুষে নেয়। ফলে প্রধান গাছ ঠিকমতো পুষ্টি পায় না। এই আগাছা উপড়ে দিলেও ফের জন্মাবে। তাই এগুলো মারতে বেকিং সোডা দিতে পারেন। আগাছার ওপর ছড়িয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন এটি আপনার পছন্দের গাছের কাছে না পড়ে। তা হলে বড় গাছও মরবে। (সূত্র: এই সময়)।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬