হোয়াটসঅ্যাপে ‘থার্ড পার্টি’ এআই এজেন্ট চ্যাট চালু, কাজ করে যেভাবে

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ PM
হোয়াটসঅ্যাপ লোগো

হোয়াটসঅ্যাপ লোগো © টিডিসি ছবি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এআই সেবায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন অ্যাপটির ভেতরেই বাইরের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা যুক্ত করে সরাসরি চ্যাট করা যাবে। ‘থার্ড পার্টি’ এআই এজেন্টের এই সুবিধা ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। তবে এসব এজেন্টের সঙ্গে করা চ্যাট সাধারণ হোয়াটসঅ্যাপ কথোপকথনের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে না।

হোয়াটসঅ্যাপ তৃতীয় পক্ষের এআই এজেন্ট ব্যবহারের জন্য আলাদা ‘টার্মস অব সার্ভিস’ বা সেবার শর্তও প্রকাশ করেছে। গত ২৫ আগস্ট সর্বশেষ হালনাগাদ করা এসব শর্তে বলা হয়েছে, তৃতীয় পক্ষের এজেন্টগুলো হোয়াটসঅ্যাপের নিজস্ব সেবা নয়। স্বাধীন প্রতিষ্ঠান বা ডেভেলপার এসব এজেন্ট তৈরি, মালিকানা ও পরিচালনা করেন। হোয়াটসঅ্যাপ শুধু এমন একটি প্ল্যাটফর্ম দিচ্ছে, যার মাধ্যমে এসব এজেন্ট মেসেজিং সেবার সাহায্যে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

বর্তমানে একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি তৃতীয় পক্ষের এজেন্ট হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারবেন। পাঁচটির সীমা পূরণ হয়ে গেলে নতুন এজেন্ট যুক্ত করার আগে একটি যুক্ত করা এজেন্ট বিচ্ছিন্ন করতে হবে। তবে ভবিষ্যতে এই সীমা পরিবর্তন করতে পারে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টারেও বলা হয়েছে, ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে তৃতীয় পক্ষের এজেন্টের সঙ্গে চ্যাট করতে পারবেন। এমনকি তৃতীয় পক্ষের ডেভেলপারদের তৈরি টুল ও কোড ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেরাও এজেন্ট তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এসব এজেন্ট শুধু ব্যবহারকারী যে তথ্য তাদের সঙ্গে শেয়ার করবেন, সেটুকুই দেখতে পারবে।

যেভাবে কাজ করবে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো (WABetaInfo) প্রথম এই সুবিধার তথ্য প্রকাশ করে। অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ২.২৬.৩৫.৩ সংস্করণে তারা ফিচারটি দেখতে পায়।

প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে তৃতীয় পক্ষের এজেন্ট যুক্ত ও সেটআপ করতে পারবেন। এরপর ওই এজেন্টের সঙ্গে আলাদা চ্যাটের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

ব্যবহারকারীরা চাইলে এজেন্টের নাম ও প্রোফাইল ছবি নির্ধারণ করতে পারবেন। এরপর হোয়াটসঅ্যাপ এজেন্টটির সঙ্গে চ্যাট যুক্ত করার জন্য একটি এপিআই (API) কী তৈরি করবে। পরে নির্দিষ্ট ওই চ্যাটের মাধ্যমেই এজেন্টটি ব্যবহার করা যাবে।

ওয়াবেটাইনফো জানিয়েছে, ফিচারটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি দেশের সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। ধীরে ধীরে আরও ব্যবহারকারীর অ্যাকাউন্টে এটি পৌঁছে দেওয়া হচ্ছে। তবে কবে নাগাদ সবার জন্য ফিচারটি উন্মুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি।

হোয়াটসঅ্যাপের প্রকাশিত নথিতে শুধু এআই এজেন্ট নয়, অন্যান্য স্বয়ংক্রিয় সেবার কথাও উল্লেখ রয়েছে। অর্থাৎ নতুন এই সুবিধা শুধু জেনারেটিভ এআই সহকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

তৃতীয় পক্ষের এআই চ্যাটে এনক্রিপশন নেই

নিয়মিত হোয়াটসঅ্যাপ চ্যাটের সঙ্গে তৃতীয় পক্ষের এআই এজেন্টের চ্যাটের গোপনীয়তায় গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। তবে তৃতীয় পক্ষের এজেন্টের সঙ্গে করা কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড নয়। কারণ এসব চ্যাট এজেন্টের ডেভেলপারের হয়ে মেটার একটি সেবার মাধ্যমে পরিচালিত হয়।

হোয়াটসঅ্যাপের শর্ত অনুযায়ী, তৃতীয় পক্ষের এজেন্ট পরিচালনাকারী সেবা প্রদানকারী ব্যবহারকারীর মেসেজ গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করতে পারে আনএনক্রিপ্টেড অবস্থায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের তথ্য ব্যবস্থাপনা নীতি অনুসরণ করবে।

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, তৃতীয় পক্ষের এজেন্টগুলো স্বাধীন সেবা। এগুলোর মালিকানা, নির্মাণ, পরিচালনা বা নিয়ন্ত্রণ হোয়াটসঅ্যাপ করে না। একইভাবে এসব এজেন্টকে যাচাই বা অনুমোদনও করে না হোয়াটসঅ্যাপ।

তাই কোনো এজেন্টের সঙ্গে চ্যাট করার আগে সংশ্লিষ্ট এজেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানের শর্ত ও গোপনীয়তা নীতি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে এআই ব্যবহারে মেটার বড় পরিকল্পনা

হোয়াটসঅ্যাপে তৃতীয় পক্ষের এজেন্ট চালুর উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন মেটা হোয়াটসঅ্যাপে এআইয়ের ব্যবহার আরও বাড়াচ্ছে।

জুন মাসে মেটা ‘মেটা বিজনেস এজেন্ট’ নামে একটি এআই টুল চালুর ঘোষণা দেয়। ব্যবসায়ীদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে গ্রাহকদের সঙ্গে কথোপকথন পরিচালনায় সহায়তা করতে এই টুল তৈরি করা হয়েছে।

মেটা জানিয়েছে, ব্যবসায়ীরা এই সিস্টেম ব্যবহার করে গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে, পণ্যের পরামর্শ দিতে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, সম্ভাব্য ক্রেতাদের যাচাই করতে এবং বিক্রয় কার্যক্রমে সহায়তা করতে পারবেন।

এ ছাড়া ভারতের যোগ্য ছোট ব্যবসার জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের মাধ্যমে ‘বিজনেস এআই’ চালু করেছে মেটা। এই টুল ব্যবহার করে ব্যবসায়ীরা গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, পণ্যের পরামর্শ দেওয়া, সম্ভাব্য ক্রেতাদের তথ্য সংগ্রহ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং বিক্রয় কার্যক্রমে সহায়তা করতে পারবেন।

তবে ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য তৃতীয় পক্ষের এজেন্ট সুবিধাটি আলাদা একটি উদ্যোগ। ভবিষ্যতে এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের এআইভিত্তিক সেবা ব্যবহার করতে পারবেন। এজন্য তাদের বারবার আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না।

এ মুহূর্তে হোয়াটসঅ্যাপের নিজস্ব শর্তাবলি ও হেল্প সেন্টার তৃতীয় পক্ষের এজেন্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, ওয়াবেটাইনফোরের সর্বশেষ বিটা সংস্করণ পর্যবেক্ষণের তথ্য বলছে, ফিচারটি ধীরে ধীরে আরও ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে।

তবে কোনো নির্দিষ্ট এজেন্ট ব্যবহার করা যাবে কি না, তা সংশ্লিষ্ট সেবা প্রদানকারী, হোয়াটসঅ্যাপের নীতিমালা এবং প্রতিটি বাজারে ফিচারটি চালুর অগ্রগতির ওপর নির্ভর করবে।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬