দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন, স্মার্টফোন আছে কত পরিবারে?

১১ জুলাই ২০২৬, ১২:৩০ PM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৩৪ PM
দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন

দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন © সংগৃহীত

দেশে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে। বর্তমানে দেশের ১০ জন মানুষের মধ্যে প্রায় ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’-এর তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে দেশের ৮৯.৫ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। একই সময়ে ৬৫.৪ শতাংশ ব্যক্তির নিজস্ব মোবাইল ফোন রয়েছে, ৫৮.৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন এবং ১১.৭ শতাংশ কমপিউটার ব্যবহার করেন।

জরিপ অনুযায়ী, দেশের ৯৮.৯ শতাংশ পরিবারের অন্তত একটি মোবাইল ফোন রয়েছে। এছাড়া ৭৩.৪ শতাংশ পরিবারের কাছে স্মার্টফোন, ৫৭.৪ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ এবং ৯৮.৫ শতাংশ পরিবারের বিদ্যুৎ সুবিধা রয়েছে।

বিবিএস জানায়, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এক বছরে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছে। এ হার ৫৩.৪ শতাংশ থেকে বেড়ে ৫৮.৬ শতাংশ হয়েছে। একই সময়ে মোবাইল ফোন ব্যবহার ৮৮.৪ শতাংশ থেকে বেড়ে ৮৯.৫ শতাংশ এবং নিজস্ব মোবাইল ফোনের মালিকানা ৬৪.৪ শতাংশ থেকে বেড়ে ৬৫.৪ শতাংশ হয়েছে।

জরিপে দেশের ৬৪ জেলার ২ হাজার ৫৬৮টি নমুনা এলাকার ৬১ হাজার ৬৩২টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী-পুরুষদের এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবার পর্যায়ে ৫৮.৮ শতাংশের টেলিভিশন, ১৫.১ শতাংশ পরিবারের রেডিও, ৯ শতাংশের কম্পিউটার এবং মাত্র ০.৭ শতাংশের স্থায়ী টেলিফোন রয়েছে।

ট্যাগ: মোবাইল
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬