টেকনো স্মার্টফোনের দাম কমল

০৫ জুলাই ২০২৬, ১২:৫১ PM
টেকনো ক্যামন সিরিজের একটি স্মার্টফোন

টেকনো ক্যামন সিরিজের একটি স্মার্টফোন © সংগৃহীত ও সম্পাদিত

বাজারে স্মার্টফোনের যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং করের চাপ বেড়ে যাওয়ার পরও গ্রাহকদের স্বস্তি দিতে স্মার্টফোনের দাম কমিয়েছে টেকনো। গত ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের  স্মার্টফোনের নতুন মূল্য কার্যকর করেছে প্রতিষ্ঠানটি।

নতুন মূল্য অনুযায়ী, ক্যামন ৫০ (৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) মডেলের দাম ২ হাজার টাকা কমিয়ে ৩৮ হাজার ৯৯৯ টাকা থেকে ৩৬ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে (ভ্যাট প্রযোজ্য)। একইভাবে ক্যামন ৫০ (৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ) মডেলের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে (ভ্যাট প্রযোজ্য)।

জানা গেছে, গত ৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে গ্রাহকদের অতিরিক্ত ব্যয়ের চাপ কমাতে টেকনো উল্টো তাদের প্রিমিয়াম সিরিজের কয়েকটি স্মার্টফোনের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত স্মার্টফোনের মূল্য কমানোর এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তিকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার লক্ষ্যেই তারা কাজ করছে। 

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬