বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, খুলছে না ম্যাসেঞ্জারও

১২ জুন ২০২৬, ০৭:৪৯ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৮:৩৪ PM
ফেসবুক

ফেসবুক © সংগৃহীত

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। খুলছে না ম্যাসেঞ্জারও। আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাতটা ৪০ মিনেটের পর থেকেই প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন সাধারণ ব্যবহারকারীরা। প্রায় ৪০ মিনিট পর ৮টা ২০ মিনিটের দিকে এটি স্বাভাবিক হয়।

ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে অনেকেই নিজেদের সমস্যার কথা জানিয়েন। তবে কেন এই সমস্যা হচ্ছে, তা এখনও জানা যায়নি।

বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। আবার অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।

ফেসবুকে প্রবেশ করতে স্ক্রিনে ‘Sorry, something went wrong. We're working on it and we'll get it fixed as soon as we can.’— লেখা দেখতে পাওয়া যাচ্ছে।

ট্যাগ: ফেসবুক
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬