এনভিডিয়ার নতুন চিপ আসছে, ল্যাপটপ-ডেস্কটপ হবে ‘এআই পারসোনাল পিসি’

০২ জুন ২০২৬, ১১:২৫ AM
এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং © সংগৃহীত

প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়া ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা নিয়ে আসবে, এমন একটি নতুন চিপ উন্মোচন করেছে।

এই নতুন চিপের মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ইন্টেল এবং অ্যাপলের সঙ্গে এবার সরাসরি প্রতিযোগিতায় নামল।

কম্পিউটেক্স সম্মেলনে অংশ নিতে বর্তমানে তাইওয়ানে অবস্থানরত এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বলেন, তারা মাইক্রোসফটের সঙ্গে মিলে তিন বছর ধরে কাজ করে 'আরটিএক্স স্পার্ক' নামে একটি নতুন চিপ বানিয়েছে। এই চিপের লক্ষ্য হলো ব্যক্তিগত কম্পিউটারকে এআই উপযোগী করে নতুনভাবে তৈরি করা।

তিনি আরও বলেন, তাইওয়ানের কোম্পানি মিডিয়াটেকের সহায়তায় এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপটি তৈরি করেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সহ-প্রতিষ্ঠাতা নীল শাহ বলেন, আরটিএক্স স্পার্ক সাধারণ পিসিকে একটি স্মার্ট এআই কম্পিউটারে বদলে দেবে। আগামী দিনে ব্যক্তিগত এআই সহকারীর চাহিদা বাড়ার সঙ্গে এই ধরনের কম্পিউটার প্রতিটি বাড়িতেই দেখা যাবে।

নতুন এই চিপ এবং ভেরা সিপিইউ থেকে বোঝা যাচ্ছে, এনভিডিয়া এখন পিসি ও প্রসেসর বাজারেও মনোযোগ দিচ্ছে। জেনসেন হুয়াং তার মূল বক্তৃতার বড় অংশে এই দুটি পণ্য নিয়েই কথা বলেছেন।

পাঁচ ট্রিলিয়ন ডলারের কোম্পানি এনভিডিয়ার প্রধান জানান, ভেরা সিপিইউ মূলত এআই এজেন্টের কথা মাথায় রেখে তৈরি। ওপেনএআই, অ্যানথ্রপিক ও স্পেসএক্সের মতো কোম্পানিগুলোও এটি ব্যবহার করতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এই চিপ উন্মোচনের পর যুক্তরাষ্ট্রের প্রাক-বাজার লেনদেনে এএমডি ও ইন্টেলের শেয়ার প্রায় ৪ শতাংশ করে কমে যায়। কোয়ালকমের শেয়ার প্রায় ৭ শতাংশ এবং অ্যাপলের শেয়ার শূন্য দশমিক ৬ শতাংশ কমে। অন্যদিকে সফটওয়্যার খাতের শেয়ারের পুনরুদ্ধারের প্রভাবে মাইক্রোসফটের শেয়ার ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950