ঈদে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল

২৮ মে ২০২৬, ১২:৪২ PM
টেলিটক অফার

টেলিটক অফার © সংগৃহীত

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহার আনন্দ, উদাযাপন আর কোরবানি পশুর হাটের ব্যস্ততাকে সঙ্গী করে আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ঈদের এই বিশেষ দিনে প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্তগুলো নিরবচ্ছিন্নভাবে ভাগাভাগি করে নিতে বিশেষ অফারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক।

নতুন অফারের আওতায় স্বল্পমূল্যে মাত্র ৫৩ টাকায় ইন্টারনেট, মিনিট ও এসএমএসের বান্ডেল কেনার সুযোগ দেওয়া হচ্ছে। আজ সোমবার (২৮ মে) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এ অফারের ঘোষণা দেওয়া হয়েছে।

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পোস্টটিতে বলা হয়েছে, ঈদের খুশি ভাগাভাগি হোক প্রতিটি কল আর মেসেজে! এই ঈদে টেলিটকের বিশেষ অফারে ৫৯ টাকায় পাচ্ছেন দারুণ কম্বো অফার। মাত্র ৫৯ টাকায় পাচ্ছেন ৩.৯ জিবি ইন্টারনেট + ৩৯ মিনিট + ৩৯ এসএমএস! 

এ অফারের মেয়াদ থাকবে ৭ দিন। এটি পেতে ডায়াল করতে হবে *১১১*১৪৪৭#। এ ছাড়া ৫৯ টাকা রিচার্জ করলেও এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এ অফার গ্রহণ করা যাবে ৩১ মে পর্যন্ত। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬