শুক্রবার পৃথিবী থেকে দেখা যাবে থ্রি আই

০৩ অক্টোবর ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:১০ AM
থ্রি-আই অথবা অ্যাটলাস

থ্রি-আই অথবা অ্যাটলাস © সংগৃহীত

বিজ্ঞানীরা থ্রি আই অথবা অ্যাটলাস ধূমকেতু প্রথম দেখেছিলেন এ বছর জুলাই মাসে। পৃথিবী যে সৌরমণ্ডলে রয়েছে, তাতে ঢুকে পড়েছে এ ধূমকেতু। এটি ক্রমে ক্রমে সব গ্রহকে ঘুরছে। ঘুরতে ঘুরতে এটি মঙ্গলের খুব কাছে চলে এসেছে। বিজ্ঞানীদের মতে, শুক্রবার মঙ্গলের খুব কাছে আসবে এটি। ফলে শুক্রবার পৃথিবী থেকে খুব ভালোভাবেই এ ধূমকেতু দেখার সম্ভাবনা রয়েছে।

অ্যাটলাস একটি আন্তরনাক্ষত্রিক (interstellar) ধূমকেতু, অর্থাৎ আমাদের সৌরজগৎ ছাড়িয়ে অন্য কোনো নক্ষত্র-জগৎ থেকে এসেছে। এর বয়স আমাদের সৌরমণ্ডলের থেকেও বেশি। বিজ্ঞানীদের ধারণা, এটি কোনো ছায়াপথ থেকে থেকে ছিটকে বেড়িয়ে ঘুরতে ঘুরতে আমাদের সৌরমণ্ডলে ঢুকে পড়েছে। 

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানান, শুক্রবার ‘৩আই/অ্যাটলাস’ ধূমকেতুটি থাকবে মঙ্গল গ্রহ থেকে মাত্র তিন কোটি কিলোমিটার দূরে। মঙ্গল আমাদের পৃথিবী থেকে ৩৫ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই হিসেবে শুক্রবার এ ধূমকেতু পৃথিবী থেকে প্রায় ৩৮ কোটি কিমি দূরে থাকবে।

আরও পড়ুন : ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অপব্যবহারের অভিযোগ, পাশে দাঁড়াল দূতাবাস

এটি সূর্য থেকে ১১ ডিগ্রি কৌণিক দূরত্বে রয়েছে, তাই সূর্য ডুবলেও এটিকে ভাল দেখা যাবে। কিন্তু এই ধূমকেতু যদি সূর্যের নিকটে চলে যায়,তবে আর এটিকে পৃথিবী থেকে দেখা যাবে না। সূর্যের রশ্মিতে ঢাকা পড়ে যাবে।    

ধূমকেতুটি সৌরমণ্ডলের মধ্যে দিয়ে যেতে যেতে সূর্যের খুব নিকটে অবস্থান করবে ২৯ অক্টোবর। পৃথিবী সূর্যের যেদিকে রয়েছে, ৩১ অক্টোবর তার উল্টোদিকে অবস্থান করবে এটি। তবে পৃথিবী থেকে এটিকে খুব বেশি দিন দেখা যাবে না। ১৯ ডিসেম্বর আবার পৃথিবী থেকে প্রায় ২৭ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে ধূমকেতুটি। তারপর এ সৌরমণ্ডল থেকে ক্রমেই বেরিয়ে যাবে এ বলে জানা গেছে। ফলে বিজ্ঞানীদের মতে, শুক্রবারই পৃথিবী থেকে সবচেয়ে ভালো দেখা যেতে পারে থ্রি আই বা অ্যাটলাস নামক এ ধূমকেতুকে। তবে আকাশ পরিষ্কার থাকবে কিনা তা নিয়ে রয়েছে কিঞ্চিৎ শঙ্কা।

সূত্র : আনন্দবাজার 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9