ভারত থেকে তিন ও বাংলাদেশের ৫ অ্যাকাউন্টে চলছে আওয়ামী লীগের ফেসবুক

২৫ আগস্ট ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
আওয়ামী লীগের ফেসবুক পেজ

আওয়ামী লীগের ফেসবুক পেজ © টিডিসি ছবি

জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। গত মে মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত বছরের নভেম্বরে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর থেকে দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতাও পালিয়ে ভারতে আশ্রয় নেন। ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন।

৫ আগস্টের পর মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে সরব রয়েছেন অনেকেই। বর্তমান সরকারবিরোধী পোস্ট থেকে শুরু নানা ধরনের গুজব ছড়ানো হয় দলটির বিভিন্ন পেজ থেকে। এর মধ্যে আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল পেজটিতে সবচেয়ে বেশি সরব দলটি।

আওয়ামী লীগের এই পেজটি খোলা হয়েছিলো ২০১৩ সালের ৩০ আগস্ট। বর্তমানে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে আটটি অ্যাকাউন্ট থেকে। যার মধ্যে পাঁচটি অ্যাকাউন্টের অবস্থান বাংলাদেশে। অন্য তিনটি অ্যাকাউন্টের অবস্থান ভারতে। মেটার এড লাইব্রেরির সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পেজটিও বাংলাদেশ থেকে পাঁচটি ও ভারত থেকে একটি অ্যাকাউন্ট থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই ফেসবুক পেজটি খোলা হয়েছিল ২০১৪ সালের ১৬ মে। ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর পেজগুলোতে অনেক পেইড অ্যাড দেখা গেলেও বর্তমানে কোনও ধরনের এড দেখা যাচ্ছে না মেটা অ্যাড লাইব্রেরিতে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9