ব্লুটুথের মাধ্যমে যেভাবে স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার

০৪ অক্টোবর ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে নেট শেয়ার

এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে নেট শেয়ার © সংগৃহীত

ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ফাইল বা ছবি আদান-প্রদান করেন অনেকেই। হেডফোন যুক্ত করে গানও শোনেন কেউ কেউ। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই-ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়।

ব্লুটুথের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার জন্য প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। এরপর কানেকশনস নির্বাচন করে পরের পৃষ্ঠায় মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং অপশনে ক্লিক করতে হবে। এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশে থাকা টগলটি চালু করে অন্য যে ফোনটিতে ইন্টারনেট শেয়ার করতে হবে, সেটির ব্লুটুথ অপশনে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখবেন যেসব উপায়ে

এরপর অ্যাভেইলেবল ডিভাইস অপশন থেকে হটস্পট চালু করা ফোনের নাম নির্বাচন করে পেয়ার করতে হবে। পেয়ার হয়ে গেলে ডিভাইসের নাম ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করতে হবে।

ট্যাগ: টিপস
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬