সকালে উঠে দুধ চা পানে যেসব সমস্যা হবে আপনার

১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৭ PM
দুধ চায়ের ক্ষতিকর দিক

দুধ চায়ের ক্ষতিকর দিক © সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে দুধ চা খাওয়ার অভ্যাস আমাদের অনেকেরই আছে। অনেকেই আবার দিনে কয়েকবার চা খেয়ে থাকেন। কাজের ফাঁকে, অবসরে, আড্ডায় চা না হলে যেন চলেই না। তবে কখন ভেবে দেখেছেন কি, এই মুখরোচক দুধ চা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ভালো?

পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা দুধ চায়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, দিনে যদি ৫ থেকে ৬ বার দুধ চা পান করে থাকেন, তাহলে এখনই সচেতন হন। কারণ মাত্রাতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তার সঙ্গে যদি দুধ ও চিনি কিংবা কনডেন্স মিল্ক যোগ করা হয় ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। সারাদিনে একজন সুস্থ ব্যক্তির ২ থেকে ৪ কাপের বেশি চা খাওয়া উচিত না।

চা পানীয় হিসেবে খুবই স্বাস্থ্যকর। কেননা চাতে ক্যাফেইনের পাশাপাশি ক্যাটেচিন নামক এন্টি এক্সিডেন্ট থাকে। কিন্তু চায়ের সঙ্গে যদি দুধ মেশানো হয় তবে দুধের কেজিন প্রোটিন আর ক্যাটেচিন রি-অ্যাকশন করে এন্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট করে দেয়, পাশাপাশি চা-কে এসিডিক করে ফেলে। যার কারণে ইনফ্লামেশন হয়। আর চিনি যোগ করলে সেই ক্ষতি আরও বেড়ে যায়। 

জেনে নিন সকালে ঘুম থেকে উঠে দুধ চা খেলে কী হয়?

# অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বায়ু জমতে পারে সহজে। তার থেকে পেট ব্যথা হতে পারে।

# খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসারও হতে পারে।

আরও পড়ুন: রীরের মেদ কমাতে ও উজ্জ্বল ত্বকের জন্য ডিটক্স ওয়াটার

# চায়ে থাকে ট্যানিন। চা দুধের সাথে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।

# দুধ চা রোজ খালি পেটে খেলে হজমের সমস্যাও হতে পারে।

# পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে।

# সারাদিন বার বার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।

# ব্রণ ওঠার প্রবণতা বৃদ্ধি পায়।  

# কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

#  এই চা স্ট্রেস ও দুশ্চিন্তা বাড়ায়।

#রক্তচাপ উঠা-নামা করে।

চায়ের উপকারিতা ঠিকভাবে পেতে রং চা মধু ও আদা দিয়ে খাওয়া ভালো। এছাড়া গ্রিন টি, লেমন টি, হারবাল টি ইত্যাদি স্বাস্থ্যের জন্য উপকারী হয়।

ট্যাগ: টিপস
‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্…
  • ১০ মে ২০২৬
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9