কাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা শুরু

১৫ জুলাই ২০২১, ০৯:৪৯ AM
কাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা শুরু

কাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা শুরু © টিডিসি ফাইল ফটো

সকল বিধিনিষেধ মেনে আগামীকাল শুক্রবার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের নিয়মিত পরীক্ষা। এ পরীক্ষা শেষ হবে ১৯ জুলাই ঈদের একদিন আগে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধ চলাকালে গত ১৩ জুন কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও নিরাপদ দূরত্ব বাজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বুধবার (১৪ জুলাই) মধ্যরাতে তুলে নেওয়া হচ্ছে। ১৫ জুলাই থেকে শিথিল বিধিনিষেধ শুরু হচ্ছে, যা চলবে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত। এসময় গণপরিবহন চলাচল করবে। এরপর আবারও কঠোর বিধিনিষেধ শুরু হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া নিয়মিত পরীক্ষাগুলো প্রথম দিন ১৬ জুলাই শুক্রবার সকাল ১০টায় ও বিকাল ৩টায়, ১৭ জুলাই শনিবার দুপুর ১টায় ও বিকাল ২টায়, ১৮ জুলাই রবিবার দুপুর ১টায় ও বিকাল ২টায় এবং ১৯ জুলাই সোমবার দুপুর ১টায় ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। যেসব পরীক্ষার্থী নিজ কেন্দ্রে অংশ নিতে পারবেন না, তারা পার্শ্ববর্তী কেন্দ্রে অংশ নেবেন।

চতর্থ, পঞ্চম ও সপ্তম পর্বের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার ১৫ জুলাই, চলবে ১৯ জুলাই পর্যন্ত। পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই পর্ব ও টেকনোলজি-ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950