সব উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ

১১ জুন ২০২০, ০৬:৪৭ PM

© ফাইল ফটো

টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সরকার মানসম্পন্ন কারিগরি শিক্ষা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের সময় এই কথা বলেন তিনি।

কারিগরি শিক্ষার সুযোগ দেশব্যাপী বিস্তৃত হবে উল্লেখ করে এসময় অর্থমন্ত্রী বলেন, দেশের নির্বাচিত ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনের কাজ এগিয়ে চলছে এবং অবশিষ্ট ৩২৯ উপজেলায় একটি করে টিএসসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাছাড়া ৪টি বিভাগীয় (সিলেট, বরিশাল, ময়শনসিংহ ও রংপুর) শহরে একটি করে মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন, ২৩টি জেলায় পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন এবং ৪টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর) একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এবং ৪টি ভূমি জরিপ ইন্সটিটিউট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে দেশব্যাপী কারিগরি শিক্ষার সুযোগ বিস্তৃত হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২০-২১ অর্থবছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950