জাতীয় বস্ত্র দিবসে ড্যাফোডিল পলিটেকনিকের র‌্যালি-আলোচনা সভা

১০ জানুয়ারি ২০২০, ০৯:৪৯ AM

© টিডিসি ফটো

‘বস্ত্র খাতে বিশ্বায়ন, টেকসই উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বস্ত্র দিবস পালন করেছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ও ড্যাফোডিল পলিটেকনিক টেক্সটাইল ক্লাব। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং শিল্প বিপ্লব ৪.০ সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ক্যাম্পাস প্রাঙ্গনে একটি র‌্যালির আয়োজন করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী র‌্যালীতে অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) এর বিজয় মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-প্রধান মোঃ জায়েদুল হক উপস্থিত ছিলেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন। সেমিনার শেষে ড্যাফোডিল পলিটেকনিক টেক্সটাইল ক্লাব (ডিপিটিসি) আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬