কারিগরির ৭ শিক্ষকের এমপিও বাতিল

২৭ নভেম্বর ২০১৮, ০৮:২২ PM

© লোগো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে জাল সনদ, বিধি বহির্ভূত ও টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ লাভের অভিযোগে ৭ শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে।  সম্প্রতি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে বলে সূত্র জানায়।

এমপিও বাতিলকৃত শিক্ষকরা হলেন- নাটোর লালপুরের বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, বাংলার সহকারী শিক্ষক রোকেয়া বেগম, কম্পিউটার বিষয়ের প্রদর্শক ফিরোজা খাতুন, নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর মো. জহিরুল হক ভুঞা, রাজশাহীর বাগমারা উপজেলার পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. মোজাফ্ফর হোসেন, রংপুর পীরগঞ্জ উপজেলার মাদারহাট টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. শরিফুল ইসলাম এবং ময়মনসিংহ মুক্তাগাছার হাজী কাশেম আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন বিষয়ের প্রভাষক ফৌজিয়া ইয়াসমীন।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে এসব শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে নিয়োগ, বিধিবহির্ভূত ও অবৈধ নিয়োগ লাভের অভিযোগ এসেছে। অভিযোগগুলো তদন্ত করার পর প্রমাণ মিললে এসব শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে। 

 

দাখিলের বৃত্তিপ্রাপ্তদের পড়াশোনা বিনা বেতনে, শিক্ষার্থীদের …
  • ০৭ নভেম্বর ২০২৬
ঝগড়া হলেই কেন মা-বোন তুলে গালি দেওয়া হয়?
  • ০৭ নভেম্বর ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে সৌদি থেকে ২৭ দিন পর দেশে ফির প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস
  • ০৭ নভেম্বর ২০২৬
‘বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পতিত হয়েছে, তখনই জিয়া পরিবার…
  • ০৭ নভেম্বর ২০২৬
রেলক্রসিং পার হয়েই ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারান চালক, ড…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950