চারটি পরীক্ষা স্থগিত

২৭ আগস্ট থেকে কারিগরির এইচএসসি পরীক্ষা আগের সময়সূচিতে

১২ আগস্ট ২০২৩, ০৮:৪৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © লোগো

আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা- এই তিন শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট থেকে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিকে আজ শনিবার কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, ২৭ আগস্ট থেকে কারিগরির এইচএসসির পরীক্ষা আগের সময়সূচিতে চলবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এর আগে চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত ওল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে আগামী ১৭, ২০, ২২ ও ২৪ আগস্ট তারিখের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। তবে আগামী ২৭ আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে এতে বলা হয়েছে।

শেষ মুহূর্তে লিটনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যাখ্যা দিল বিসিবি
  • ০১ আগস্ট ২০২৬
বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ যুবদ…
  • ০১ আগস্ট ২০২৬
এক দিনে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে ৩৩ বিসিএসের দুই স্বাস্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় উৎকর্ষ ও পেশাদারিত্ব: সময়ের অনিবার্য অপরিহার্…
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
  • ০১ আগস্ট ২০২৬
৬ আগস্ট শুরু ডিপ্লোমা পরীক্ষা, কেন্দ্রগুলোকে বোর্ডের জরুরি …
  • ০১ আগস্ট ২০২৬